মেহেরপুর গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে পানিতে ডুবে ফারদিন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুন) দুপুর একটার দিকে হাড়িয়াদহ গ্রামের জনৈক ইউনুস আলীর পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা।
শিশু ফারদিন হাড়িয়াদহ গ্রামের উত্তরপাড়ার ফরজ আলীর ছেলে ও পূর্বমালসাদহ মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, ফারদিন পরিবারের কাউকে না জানিয়ে একা একা পুকুরে গোসল করতে নামে। পুকুরে নেমে সাাঁতার না জানায় সে পানির নিচে ডুবে যায়। পরে তাকে স্থানীয়রা পুকুরের পানিতে ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশু ফারদিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।