পকেট মারার সময় শামীম হোসেন (৩০) নামের একজনকে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। রবিবার (২১ জানুয়ারি) দুপুর দুইটার দিকে মেহেরপুরের গাংনীর রাজলক্ষী জুয়েলার্সের সামনে এ ঘটনাটি ঘটে। সে এ উপজেলার বাওট রাজধানী পাড়ার বিশারত আলীর ছেলে।
গাংনী পৌর কাউন্সিলর মোতালেব হোসেন জানান, শামীম একজনের পকেট থেকে টাকা নেওয়ার সময় অন্য একজন দেখে ফেলে। এসময় আশ পাশের লোকজন শামীমকে গণধোলাই দেওয়া শুরু করে।
বিষয়টি জানতে পেরে উত্তেজিত জনতার হাত থেকে শামীমকে উদ্ধার করা হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।