মেহেরপুরের গাংনীর সাহারবাটিতে নৌকার প্রার্থী এএসএম নাজমুল হক সাগরের পক্ষে গণসংযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার সাহারবাটি চারচারা প্রাথমিক বিদ্যালয়ে এ গণসংযোগ করেন তারা।
বীর মুক্তিযোদ্ধার মুন্তাজ আলীর সভাপতিত্বে সাহারবাটি ইউপির বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছেন তারই প্রেক্ষিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলকে এক হবার আহবান জানান।