মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দু'টি প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৭মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নকল পণ্য বিক্রির অপরাধে গাংনী বাজারের স্মরণীকা কসমেটিকসের স্বত্বাধিকারী আবির হোসেনকে ২০০৯ সালের ৩৭ ধারায় ১০ হাজার টাকা ও হুদা মেডিকেল হলের স্বত্বাধিকারী নাজমুল হুদাকে ৩৭ ও ৫১ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মশিউর রহমান প্রমুখ।