মেহেরপুরের গাংনীতে ডাক্তার ফারুক হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় গাংনী হাসপাতাল বাজারস্থ মােল্লা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে নতুন চেম্বারের উদ্বােধন করা হয়।
সােমবার (১০ এপ্রিল) ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় ইফতার ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মারুফ হোসেন, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন, গাংনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, দপ্তর সম্পাদক জিনারুল ইসলাম দিপু, সদস্য আব্দুল আলিম, রাব্বি আহম্মেদ, মীর শামীম, রাইপুর ইউপি সদস্য রাজু আহম্মেদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ উপস্থিত ছিলেন।