মেহেরপুরের গাংনীতে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন, কৃষি অফিসার ইমরান হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা।
অনুষ্ঠানে এক হাজার একশ কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানবীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার প্রদান করা হয়।