মেহেরপুরের গাংনীর কাঁচা বাজার কেরাম বোর্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাহমদুল্লাহ-রাব্বি জুটি।
রবিবার রাতে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আশরাফুল আলম সবুজ আয়োজিত কাঁচা বাজার কেরাম বোর্ড টুর্নামেন্টে অংশগ্রহন করেন ১৬ জুটি।
রবিবার রাতে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাহমদুল্লাহ-রাব্বি জুটি। প্রাণবন্ত প্রতিযোগিতা উপভোগ করেন দর্শকরা।
খেলা শেষে রাতে চ্যাম্পিয়ন জুটির হাতে ট্রফি ও একটি খাসি ছাগল পুরষ্কার তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন জুটির হাতে।