মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাংনী উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেনারী সার্জন আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনসুর রহমান, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, গাংনী মাইক্রো ও প্রাইভেট মালিক সমিতির সভাপতি মহাবুল হক ও সাধারণ সম্পাদক সামদানীসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।