মেহেরপুরের গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। এময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা জামায়াত ইসলামীর আমির রবিউল ইসলাম, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক ও কমিটির সদস্যগণ। বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ইটভাটা, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন পরামর্শ দেন।