মেহেরপুরের গাংনী উপজেলার ৫ নম্বর মটমুড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য পলিয়ারা খাতুনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য লাভলী খাতুনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই ওয়ার্ডের মেম্বার আব্দুস সোবহান মৃত্যুবরণ করেন। গত ২৫ মে উক্ত ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন আব্দুস সােবহানের স্ত্রী ভােটের মাধ্যমে নির্বাচিত হয়।