মেহেরপুর গাংনীতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসান শামীম, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।