সমন্বিতভাবে কাজ করার লক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ডাব্লিউবিবি ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায় এবং ডাব্লিউবিবি ট্রাস্টের স্বাস্থ্য অধিকার বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা আনন্যা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মনজুর মোর্শেদ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী এবং সিয়ামের নির্বাহী পরিচালক এডভোকেট মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হেলথ প্রমোশন একটি সমন্বিত প্রক্রিয়া যা ব্যক্তি, পরিবার ও সমাজকে সুস্থ জীবনধারা গড়ে তুলতে সহায়তা করে সুস্বাস্থ্য নিশ্চিত করতে মানুষের ব্যক্তিগত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনকে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে একটি স্বাস্থ্যবান, নিরাপদ ও টেকসই সমাজ গঠনে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের সমন্বয় অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার মধ্যে এ ধরনের অংশীদারিত্ব তরুণদের হেলথ প্রমোশন কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করবে এবং সুস্থ, নিরাপদ ও টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হেলথ প্রমোশন কেবল চিকিৎসা সেবার বিষয় নয়; বরং ব্যক্তি, পরিবার ও সমাজকে সুস্থ জীবনধারা গড়ে তুলতে সক্ষম করার একটি ধারাবাহিক প্রক্রিয়া এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যবান বাংলাদেশ বিনির্মাণে কার্যকর অবদান রাখবে ।
এসময় উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্টের কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার, সংস্থার প্রকল্প কর্মকর্তা মো ইমরান মিয়া, কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাব্লিউবিবি ট্রাস্টের প্রতিনিধিবৃন্দ।