২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে সমলয় চাষাবাদে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনীর গোপালনগর গড়ের মাঠে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথী গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ও অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাদ্দাম হোসেন। এসময় এলঅকার ধানচাষি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।