"বন্ধুত্ব যতই পুরাতন হয়, ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়" এই শ্লোগানকে সামনে রেখে ঈদ পুনর্মিলনী, সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়ে দিনব্যাপী নানা কর্মসূচির অনুষ্ঠিত হয়। এরপর এসএসসি ব্যাচ ২০০১ এর প্রয়াত বন্ধু ও প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক।
[caption id="attachment_7295" align="aligncenter" width="733"]
স্কুল প্রাঙ্গণে বন্ধুরা[/caption]
স্কুলের প্রিয় বন্ধুদের সাথে মিলিত হতে পেরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন এসএসএসসি-২০০১ ব্যাচ বন্ধুরা। ফটোসেশন, মধ্যান্নভোজ, সম্মাননা ক্রেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নিজেদের সুখ-দুঃখের গল্পে মেতে ওঠে বন্ধুরা। দিনভর বন্ধুদের এই মিলনমেলায় অজস্র স্মৃতিচারণ প্রাণের সঞ্চালন হয় বিদ্যালয় প্রাঙ্গণে।