সাধারণ আনসার সদস্যদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে মানববন্ধন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে নেতৃত্বদেন সহকারী প্লাটুন কমান্ডার ইব্রাহিম হোসেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয়ক আশরাফুল, রিপন, নাজমুলসহ জেলার আনসার সদস্য।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সকল সেক্টরে সংস্কার চলমান। এ অবস্থায় আমাদের এক দফা দাবি আনসার সদস্যদের জাতীয়করণ করা এবং বাস্তবায়ন করা।