পছন্দের দল আর্জেন্টিনার পরাজয় সইতে না পেরে কুষ্টিয়ার ভেড়ামারায় সমর্থক সুমন (৩০) নামে এক যুবকের আত্মহত্যা। সোমবার (২০ জুলাই) ভোরে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। নিহত সুমন উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলোদাগ চাষিক্লাব এলাকার আফজাল সরদারের পুত্র। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন। তাঁর ৫ বছরের একটি ছেলে ও ২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
ভেড়ামারা থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আর্জেন্টিনার সমর্থক সুমনের আয়োজনে রবিবার রাতে তার বাড়ির সামনে খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। খেলা শেষে সোমবার ভোরে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখে ভোর পাঁচটার দিকে বাড়িতে আসেন। পরে তার স্ত্রী শোবার ঘরের দরজা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়েন। এর ঘন্টা খানেক পর সকাল ছয়টার দিকে তিনি উঠে দেখেন তার স্বামী সুমন একই ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে রয়েছেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আত্মহত্যার ঘটনায় ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রয়োজনে আইন বাস্তব ব্যবস্থা নেওয়া হচ্ছে।